শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৭ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মসজিদুল আকসায় মুসল্লিদের মারধর করল ইসরাইলি সেনারা

ইয়াসিন আরাফাত : বিশ্বের মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসায় মুসল্লিদের মারধর করেছে দখলদার ইসরাইলি বাহিনী। এছাড়াও কয়েকজনকে টেনে-হিঁচড়ে সঙ্গে করে নিয়ে যায় তারা।এর ফলে বেশ কয়েকজন মুসল্লি মারাত্মক আহত হয়েছেন। শুক্রবার জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

 

মহানবী হজরত মুহাম্মাদ (স.)'র স্পর্শধন্য এই মসজিদে নামাজ পড়তে শুক্রবার হাজার হাজার মুসল্লি সেখানে উপস্থিত হলেও অনেকেই ভেতরে ঢুকতে পারেননি। তাদেরকে প্রবেশদ্বার থেকেই ফিরিয়ে দেয়া হয়। তারা বাধ্য হয়ে মসজিদের আশেপাশের সড়ক ও গলিতে নামাজ আদায় করেন।

 

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন 'ইসলামি জিহাদ' গতকাল এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ষড়যন্ত্র 'ডিল অব দ্যা সেঞ্চুরি'র প্রতিবাদ ও পবিত্র স্থানগুলো রক্ষার অংশ হিসেবে শুক্রবার নামাজে অংশ নেয়ার আহ্বান জানিয়েছিলো।

 

ট্রাম্প ওই পরিকল্পনা ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের সব দল ও সংগঠন সমস্বরে ট্রাম্পের পরিকল্পনাকে ফিলিস্তিন বিরোধী ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়