শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ভালোবাসা দিবসে শতাধিক পথ শিশু পেলো শিক্ষা উপকরণ ও ভালো খাবার

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধিঃ ভালোবাসা দিবস ও বসন্তবরণ উৎসবে কুমিল্লায় শতাধিক পথ শিশুর জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভালো খাবারের আয়োজন করা হয়। পথ শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষন ও রংতুলি ফাউন্ডেশনের।

শুক্রবার সকাল ১০ টায় পথশিশু নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন অন্বেষণ নগরীর আনন্দ সিটি সেন্টারে অন্তত ৬৫ জন পথ শিশু নিয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে। মধ্যহ্ন ভোজে ওই পথ শিশুদের জন্য মুরগি পোলাউ এর আয়োজন পথ শিশুদের বেশ তৃপ্তি দেয়। পথ শিশুদের জন্য একদিনের বিলাসিতা নামক এমন আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মজিবুর রহমান ও ক্রীড়া ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু।

এদিকে রং তুলি ফাউন্ডেশন এর উদ্যেগে কুমিল্লা শাসনগাছার নগরফুল স্কুলের প্রায় ৩০ জন শিক্ষার্থীদের মাঝে ভালবাসার দিবসের বিশেষ উপহার হিসাবে তিনটি খাতা, দুইটি করে কলম,কাঠপেন্সিল, সার্পনার,রাবার, মেরিল ও চিপস বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রং তুলি ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলী থেকে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের প্রতিষ্টাতা চেয়ারম্যান শাহ্ মজিবুল হক, কুমিল্লা সরকারি কলেজের পদার্থবিজ্ঞানের সহযোগি অধ্যাপক জামাল উদ্দিন। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়