শিরোনাম
◈ যুদ্ধবিরতির প্রস্তাব নাকচ, কঠোর অবস্থানে মোজতবা খামেনি ◈ এক দশকে বাংলাদেশের অর্ধেক তরুণ চাকরি পাননি: বিশ্বব্যাংক ◈ নববর্ষে চালু হচ্ছে কৃষক কার্ড, প্রথম ধাপে ২১ হাজার কৃষক পাচ্ছেন সহায়তা ◈ ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা লারিজানিকে হত্যার দাবি ইসরায়েলের ◈ মশক নিধনে ঢাকার দুই সিটিকে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর, বর্জ্য ব্যবস্থাপনায় দেশীয় প্রযুক্তিতে জোর ◈ ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি ◈ বাংলাদেশে ঈদ কবে? যা জানাগেল ◈ মিসাইল নেই বলছে যুক্তরাষ্ট্র, এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, কৌশল কী? ◈ ক্ষমতায় এক মাস: সামাজিক সুরক্ষা থেকে অর্থনীতি, ২৮ দিনে ২৮ বড় উদ্যোগ সরকারের ◈ গণভোটের রায় মানা নিয়ে বেকায়দায় সরকার, আন্দোলনে নামার হুঁশিয়ারি বিরোধী দলের

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোনালদোকে গোল্ডেন কার্ড রেসিডেন্সি ভিসা দিলো আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক : গত বছর টানা ষষ্ঠবারের মতো দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ড বর্ষসেরার পুরস্কার নিয়ে রেকর্ড গড়েন রোনালদো। বর্তমান ফুটবল বিশ্বে তার দুর্দান্ত পারফরম্যান্সের এবার তাকে গোল্ড কার্ড রেসিডেন্সি ভিসা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এ কার্ডের মাধ্যতে দীর্ঘ সময়ের জন্য দেশটিতে বসবাস করতে পারবে রোনালদো।

বিভিন্ন ক্ষেত্রে যারা অসাধারণ অবদান রেখেছেন সেসব ব্যক্তিত্বদের দুবাইয়ে বসবাসের জন্য সম্প্রতি দীর্ঘ মেয়াদি ভিসা (গোল্ড কার্ড) দেওয়ার আইন পাস করে দেশটির কেবিনেট। চলতি বছরের শুরুতে পাস পাওয়া সে আইনের আওতায় রোনালদোকে ১০ বছর মেয়াদি ‘ইউএই গোল্ড কার্ড ভিসা’ দেওয়া হয়েছে।

বিশ্বের সেরা অ্যাথলেটদের অন্যতম ৫ ফেব্রুয়ারি ৩৫ বছরে পা রাখা রোনালদো। ফোর্বস ম্যাগাজিনের জরিপে ২০১৬ ও ২০১৭ সালে বিশ্বের সবচেয়ে দামি অ্যাথলেট ছিলেন তিনি। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন’র দৃষ্টিতে, ২০১৬ থেকে ২০১৯ সময়ে সেরা অ্যাথলেট রোনালদো।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও রয়েছে রোনালদোর সরব উপস্থিতি। ইনস্টাগ্রামে তার সবচেয়ে বেশি ফলোয়ার রয়েছে। ২০১০-১৯ সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে রোনালদোর আয় ৭২ কোটি ইউরোর বেশি!

দুবাই শহরের প্রতি অন্যরকম ভালো লাগা রোনালদোর। ডিসেম্বরের শেষ দিকে দুই দিনব্যাপী গ্লোব সকার অ্যাওয়ার্ড কনফারেন্সে শহরটির প্রতি ভালোবাসার কথা জানিয়েছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়