শিরোনাম
◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাপ্তাই লেকে নৌকাডুবির ঘটনায় ৫জনের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক : শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাঙামাটিতে পর্যটকবাহী পৃথক দুটি নৌকা ডুবিতে এ ঘটনা ঘটে। তবে নিহতদের এখনো নাম-পরিচয় জানা যায়নি। এরা সবাই চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে।যমুনা টিভি/বণিকবার্তা

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানিয়েছেন, এ পর্যন্ত নৌকা ডুবির ঘটনায় হাসপাতালে ৫জনের মরদেহ আনা হয়েছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ জানিয়েছেন, রাঙামাটির কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকা ডুবে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কাপ্তাইয়ে পৃথক নৌকা ডুবির ঘটনায় ৩জন নিখোঁজের খবর জেনেছি। তবে রাঙামাটিতে নিহত কারো নাম-পরিচয় এখনো জানা যায়নি।

অন্যদিকে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর কলার ডিপো এলাকায় ইসকনের ৫৩ জনের একটি বোট ডুবে গেলে তাদের মধ্যে দুই শিশুসহ ২জন নিখোঁজ হন। এরা হলেন, টুম্পা মজুমদার (৩০), বিনয় (৫) ও দেবলীলা (১০)। নিখোঁজদের উদ্ধারে প্রশাসন কাজ করছে। অনুলিখন : হ্যাপি আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়