শিরোনাম
◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩৫ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে মুক্তি দেয়া হচ্ছে না, বললেন রবিউল আলম

মিনহাজুল আবেদীন : শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসিতে ‘খালেদা জিয়াকে নিয়ে তার দলগুলোর ভাবনা চিন্তা কী’ টকশোতে একথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য দল এবং তার পরিবার আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু সরকার রাজনৈতিকজের ধরে মিথ্যা বানোয়াট মামলায় তাকে কারারুদ্ধ করে রেখেছে, তাকে মুক্তি দিচ্ছে না।

তিনি আরো বলেন, সরকার মূলত রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে। সেজন্য এই অপকৌশল ব্যবহার করছে। তাকে আইনের অধিকার থেকে বঞ্চিত করছে। তার স্বাস্থ্য মারাত্বক ঝুঁকিতে রয়েছে কিন্তু সে বিষয়ে সরকার কোনো কর্ণপাত করছে না।

তিনি বলেন, দলের পক্ষ থেকে কোনো আইনি ব্যবস্থা নেয়া হলে সরকার বিভিন্ন ধরণের বাধা সৃষ্টি করছে। উচ্চআদালতের জামিনের জন্য আবেদন করলেও তা মঞ্জুর হচ্ছে না।

তিনি আরও বলেন, দেশের জন্য, জনগণের জন্য সরকারকে অপরাজনীতি থেকে বের হতে হবে এবং খালেদা জিয়ার চিকিৎসার ব্যপারে গুরুত্ব দেয়া উচিত। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়