শিরোনাম
◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও) ◈ সচিব পদমর্যাদায় মহাপরিচালক হলেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিববুল্লা হিল বাকী ◈ 'বাংলাদেশি অনুপ্রবেশকারী' যেভাবে ফেরত পাঠাতে চায় শুভেন্দু অধিকারীর সরকার ◈ প্রধানমন্ত্রী কাল ময়মনসিংহ যাচ্ছেন, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান ও খাল পুনঃখনন কার্যক্রম

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২১ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতিবন্ধিদের সমাজে ভূমিকা রাখতে দরকার মানসিকতার পরিবর্তন, বললেন মারিয়া হক

তিমির চক্রবর্ত্তী : ব্র্যাকের মানবসম্পদ বিভাগের পরিচালক মারিয়া হক বলেছেন, প্রতিবন্ধিদের অবস্থার উন্নতির জন্য সবচেয়ে জরুরি সহায়ক শিক্ষা পদ্ধতি ও পরিবেশ নিশ্চিত করা। সূত্র: সময় টিভি

তিনি বলেন, প্রতিবন্ধকতা কোনো অভিশাপ নয়। প্রতিনিয়ত মেধা ও সৃজনশীলতার স্বাক্ষর রেখে বিশেষ শারীরিক সক্ষমতাসম্পন্ন এই মানুষগুলো তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরছেন দেশের সুনাম। অথচ সমাজের নানা স্তরে এমনকি খোদ পরিবারেই এখনো বাঁধার সম্মুখীন হচ্ছেন তারা।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ শারীরিক সক্ষমতা সম্পন্ন মানুষগুলোই সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। সম্মিলিত সংখ্যাটাও কমবেশি ১৭ লাখ। প্রতিবন্ধী মানুষের অধিকার রক্ষায় সরকারের বিভিন্ন আইন-নীতিমালা রয়েছে। তবে নেই যথাযথ প্রয়োগ। নেতিবাচক মানসিকতার পরিবর্তে তাদের জন্য প্রয়োজন একটু সহানুভূতি; একটু ভালোবাসা।

তার মতে এই জনগোষ্ঠির কর্মসংস্থানের মাধ্যমে তাদের মূলধারায় এনে অধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি কাজ করছে বেসরকারি সংস্থা-ব্র্যাক। তবে বর্তমান সরকারের অনেক উদ্যোগেই প্রতিবন্ধিদের এগিয়ে চলার ক্ষেত্রে প্রেরণা যুগিয়েছে। এটা অত্যন্ত প্রশংসনিয়।

তিনি বলেন, প্রতিবন্ধকতা নিয়ে বেঁচে থাকা মানুষগুলোর জীবনমান উন্নয়নে কাজ করতে পারলেই সমাজে আসবে সাম্যের বার্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়