শিরোনাম
◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু ◈ ১৫৩টি স্বর্ণের বার লুকানো ছিল বিমানের টয়লেটে ◈ এক-এগারো রহস্যে নতুন মোড়: গ্রেপ্তার দুই জেনারেলের মুখে চাঞ্চল্যকর তথ্য ◈ ১১ জেলায় নতুন ডিসি নিয়োগ ◈ প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২৬ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতঙ্ক সৃষ্টি করেন সরাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক : বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সাবেক এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ইনডিপেনডেন্ট টেলিভিশন

নিহত ব্যক্তির নাম আবু বক্কর সিদ্দিক (৫০)। তার বাড়ি উপজেলার ব্যাপারীপাড়ায়। তিনি সরাইল সদর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে হঠাৎ করেই ১০ থেকে ১৫ জন যুবক ককটেল ফাটিয়ে উপজেলা সদর বাজারে আতঙ্ক সৃষ্টি করেন। এরপর তাঁরা আবু বক্করকে চাপাতি ও কুড়াল দিয়ে কোপাতে থাকেন। এতে তার একটি হাত ও পা প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা নোমান মিয়া বলেন, অচেতন অবস্থায় প্রথমে এখানে আনা হয়। তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়। সেখানে নেয়ার পথে তিনি মারা যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়