শিরোনাম
◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ ভেঙে পড়ল ফুটওভার ব্রিজ, নিহত ২

যুগান্তর : ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়।যতই সময় যাচ্ছে ভিড় বাড়ছেই। এরই মাঝে স্টেশনের ওপরে থাকা ফুটওভার ব্রিজ হুড়মুড়িয়ে হঠাৎ ভেঙে পড়ল যাত্রীদের ওপর।

এই দুর্ঘটনায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। তবে কমপক্ষে ৮জন যাত্রীকে গুরুতর আহত স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার ভারতের ভোপালের একটি রেলস্টেশনে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস।

সংবাদমাধ্যমটি জানায়, বৃহস্পতিবার সকালে ভোপাল স্টেশনের ২ নং প্ল্যাটফর্মের ফুটওভার ব্রিজের একাংশ ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ট্রেনের অপেক্ষায় ওই ফুটব্রিজের নীচে অনেকেই দাঁড়িয়েছিলেন। এই দুর্ঘটনায় আহতের সংখ্যা জানা না গেলেও ১০জন যাত্রীকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ২ জন মারা যায়।

ব্রিজের একাংশ ভেঙে পড়ে জানিয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো ব্রিজ ভেঙে পড়লে গোটা স্টেশনের সবাই আহত হতো। বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পেলেন যাত্রীরা।

এ বিষয়ে স্থানীয় রেলওয়ের মুখপাত্র আইএ সিদ্দিকি ইন্ডিয়ান টাইমসকে জানিয়েছেন, এ ঘটনায় গুরুতর আহত ২ জন মারা গেছেন। বাকি ৮ জনের কারোরই গুরুতর চোট লাগেনি। কীভাবে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দোষীদের কঠিন শাস্তির ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ