শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩৬ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে ৬ মাদকসেবীকে ৩ মাসের কারাদন্ড

আজিজুল ইসলাম সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : জেলায় মাদক বিরোধী অভিযানে বানিয়াচং থেকে মাদক সেবনকালে ৬জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার পাথারিয়া এলাকায় মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে তাদের আটক করা হয়।

পরে আটককৃতদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম এর আদালতে হাজির করা হলে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবনের অভিযোগে প্রত্যেককে তিন মাসের কারাদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলো বানিয়াচঙ্গ উপজেলার মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহাদ মিয়ার ছোট ভাই জাহির মিয়া (৩৫), একই গ্রামের মৃত হাজী হানিফ উল্লার পুত্র আব্দুল কাদের (৬০), আমির আলীর পুত্র বাবুল মিয়া (৩৫), কুশিয়ারতলা গ্রামের সৈয়দ আলীর পুত্র মোস্তফা (৩৫), শহরের বাতিরপুর গ্রামের আব্দুর রশিদের পুত্র আব্দুল মালেক (৩৫), পুরান পাতরিয়া গ্রামের মোঃ আমির আলীর বাবুল মিয়া (৩৪) ও তিতখ্ই গ্রামের কালী রায়ের পুত্র বাবুল রায় (৪৩)।

মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। সম্পাদনা : আলআমিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়