শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাড়িতে ধাক্কা মেরে সেলফির বিনিময়ে ছাড় পেলেন জিদান

বাংলাদেশ প্রতিদিন : মাদ্রিদের ভালদেবেবাসের রাস্তায় হঠাৎই ইগনাসিও ফার্নান্ডেজের গাড়িতে পিছন থেকে ধাক্কা মারে আর একটি গাড়ি। এরপর যে গাড়িটি ধাক্কা মারে সেখানে থেকে যিনি নেমে এলেন তিনি আর কেউ নন রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।

সকালে রিয়াল মাদ্রিদের অনুশীলনে যাচ্ছিলেন জিদান। তাড়াহুড়োতেও ছিলেন তিনি। আর তাতেই গাড়িতে ধাক্কা মেরে বসেন এই ফরাসি তারকা। এরপরেই জিদানকে দেখে চিনতে পারেন ইগনাসিও ফার্নান্ডেজ। ইগনাসিও বলেন, "ওনাকে আমি দেখে চিনতে পারি। আমাদের হয়তো অন্যভাবেও দেখা হতে পারত। কিন্তু এটাও মন্দ নয়।"

এরপর রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডের কাছাকাছি এমন ঘটনা ঘটায় সংবাদকর্মীরা এসে যাতে বিষয়টি নিয়ে বেশি পানিঘোলা না হয় তাই, ইগনাসিও নিজেই জিদানকে ক্ষতিপূরণের কাগজপত্র পরে পাঠিয়ে দেবেন বলে জানান। তবে জিদানকে ছাড়ার আগে একটা সেলফির আবদার করেন ইগনাসিও। সেই আবদার অবশ্য রেখেছেন জিনেদিন জিদান।
শেষ ইগনাসিও বলেন, " ওনার (জিনেদিন জিদান) সঙ্গে সেলফি আমাকে নিতেই হতো, কারণ তা না হলে তো কেউ বিশ্বাসই করতো না যে আমার গাড়িতে জিদান ধাক্কা মেরেছিল।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়