শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডায় বাংলাদেশের আর্থিক লুটেরাদের রুখতে সংসদে বিল আনবে এনডিপি, জানালেন এমপিপি ডলি

বেগম মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে প্রতারণার মাধ্যমে বাংলাদেশের আর্থিক খাত থেকে অর্থআত্মসাৎ করে কানাডায় বসবাসরতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কানাডার অন্টারিও প্রদেশের প্রধান বিরোধী দল নিউ ডেমোক্রেটিক পার্টি তথা এনডিপি প্রাদেশিক সংসদে একটি বিল উত্থাপন করবে। এতে মুখ্য ভূমিকার স্ফূরণ ঘটিয়েছেন দেশটিতে বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র এনডিপির প্রাদেশিক সাংসদ ডলি বেগম। এ বিষয়ে তিনি স্থানীয় অনলাইন নতুন দেশ পত্রিকাকে বিস্তারিত জানিয়েছেন। ডলি বেগম জানান, গত বুধবার সকালে রাজধানী অটোয়ায় অনুষ্ঠিত এনডিপির ককাস মিটিংয়ে তিনি টরন্টোয় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ‘লুটেরা রুখো’ আন্দোলনের বিশদ তুলে ধরেছেন।

এতে তিনি বলেন, টরন্টোয় বসবসরত প্রবাসী বাংলাদেশিরা তীব্র শৈত্য আবহাওয়া উপেক্ষা করে কিছুদিন আগে একটি মানববন্ধন করেছেন। সেখানে তারা বাংলাদেশের আর্থিক খাত থেকে জালিয়াতির মাধ্যমে অর্থআত্মসাৎ করে কিছু লোক কানাডায় বসবাস করছে বলে অভিযোগ তোলেন এবং তার প্রতিবাদ করেন। জন্মভূমির প্রতি দায়বদ্ধতা এবং কানাডায় আবাসের স্বার্থকে সমুন্নত রাখতেই তাদের ওই আন্দোলন। ডলি বেগম জানান, এনডিপির ককাস সদস্যরা বাংলাদেশি কমিউনিটির আন্দোলনের কথা আগ্রহভরে শুনেছেন এবং যে কোনো ধরণের প্রতারণার বিরুদ্ধে তাদের নৈতিক সমর্থনের কথা ব্যক্ত করেন। ফলশ্রুতিতে বিরোধী দল হিসেবে প্রাদেশিক সংসদে তারা একটি বিল উত্থাপন করবেন, যাতে আর্থিক প্রতারণার মাধ্যমে কানাডায় যে কারো অভিবাসন প্রতিরোধ সম্ভব হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়