শিরোনাম
◈ আম্বানির চিড়িয়াখানা ভানতারায় গাজীপুর থেকে চুরি হওয়া দুই লেমুর আছে কি না নিশ্চিত নয় সিআইডি! ◈ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ, রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে যাবে প্রতিনিধি দল ◈ কাপ্তাই লেকের পানি উচ্চতা বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা ◈ এআই বিনিয়োগে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা, মধ্যপ্রাচ্যের সংঘাতেও চাঙা বৈশ্বিক বাণিজ্য ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নতুন নিয়ম, চাকরি হারালে ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব! ◈ আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ? ◈ রাতারাতি ধনী হওয়ার লোভে একের পর এক ঝরছে প্রাণ ◈ বড় ব‌্যবধা‌নে সাবাহকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের ◈ শক্তিশালী দল নিয়ে কলকাতায় আসছে ব্রা‌জিল, স্কোয়াড ঘোষণা

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৩ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী নয়, সরকারবিরোধী আন্দোলন শুধু পুরুষদের করা উচিৎ, মুক্তাদা আল সদরের এ মন্তব্যের পর রাস্তায় নেমে এসেছেন ইরাকি নারীরা

আসিফুজ্জামান পৃথিল : বৃহস্পতিবার রাজধানী বাগদাদ এবং দক্ষিনাঞ্চলীয় নগরী নাসরিয়াহতে কয়েক হাজার নারী ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে বিক্ষোভ করেন। তাদের দাবি পুরুষরা একা নয়, নারীরা সঙ্গে থাকলেই কেবল ইরাকের সুন্দর ভবিষ্যত কৈরি করা সম্ভব। দ্য ন্যাশনাল

ফার্মেসির শিক্ষার্থী জয়নাব আহমেত বলেন, আমরা নারীর ভূমিকাকে সুরক্ষিত করতে চাই। পুরুষদের পাশাপাশি আমাদেরও অধিকার আদায়ের লড়াইতে সামিলের অধিকার আছে। আমাদের তাহরির স্কয়ার থেকে তাড়ানোর পায়তারা চলছে। কিন্তু আমরা আরও শক্তি অর্জন করবো।

তিনি আরও বলেন, কয়েকদিন ধরেই কিছু মানুষ আমাদের বিরুদ্ধে কাজ করছে। তারা নারীদের ঘরেই আবদ্ধ করে রাখতে চায়। তাদের চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হবে।

টুইটারে সদর বলেছিলেন, বিক্ষোভ শিবিরের তাবুগুলোতে নারী আর পুরুষেরা পাশাপাশি বসে থাকছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এসব ছবি ছড়ানোর ফল ভালো হচ্ছে না বলে মনে করেন কট্টরপন্থী এই শিয়া আধ্যাত্মিক নেতা।

বৃহস্পতিবার বিক্ষোভ শুরুর পর সদর বলেছেন, এই নারীরা নগ্নতা ছড়িয়ে দিচ্ছে, পশ্চিমা সংস্কৃতির অনুপ্রবেশ ঘটাচ্ছে। তিনি ঘোষণা দেন, ইরাককে শিকাগোতে পরিণত হতে দেয়া হবে না। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ