শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১৭ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতি পক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জেলার সরাইলে পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আবু বক্কর সিদ্দিক (লকেট মেম্বার) (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরের প্রাত: বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেম্বার ওই ইউনিয়নের বেপারী পাড়ার মৃত চমক বেপারীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ঈদের সময় শাহআলম মেম্বারের দুই ভাইকে লকেট মেম্বারের লোকজন হামলা করে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

এই বিরোধকে কেন্দ্র করে সন্ধ্যায় সরাইল প্রাতঃ বাজার এলাকায় শাহআল মেম্বারের লোকজন  আতংক সৃষ্টি করে তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদৎ হোসেন টিটু জানান, এ ঘটনায় নান্নু মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ জেলা সদরের  মর্গে আছে। সম্পাদনা : আলআমিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়