শিরোনাম
◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সত্যিই তাহসান আমার থেকে অনেক গুণী মানুষ, বললেন সৃজিত মুখার্জি (ভিডিও)

বিনোদন ডেস্ক: জনপ্রিয় জুটি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বছর দেড়েক আগে। বিচ্ছেদ যাতনা ভুলে কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জিকে নিয়ে নতুন সংসার পেতেছেন মিথিলা। মিথিলার জীবন থেকে তাহসান সরে গেলেও স্মৃতি থেকে কি মুছে ফেলতে পারছেন?

সৃজিত মিথিলার জীবনে ঘুরেফিরেই আসছে তাহসানের নাম। এ এক অলংঘনীয় বাস্তবতা। সৃজিত মিথিলা কিছুতেই এড়াতে পারছেন না তাহসান প্রসঙ্গ।

তবে এ নিয়ে বিব্রত নন মিথিলার নতুন সঙ্গী সৃজিত। জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের প্রশংসায় পঞ্চমুখ তিনি। সম্প্রতি ঢাকার একটি হোটেলে এক সাক্ষাৎকারে তাহসানকে ভীষণ পছন্দ করেন বলে জানান তিনি।

টলিউডের জনপ্রিয় পরিচালক বলেন, সত্যিই তাহসান আমার থেকে অনেক গুণী মানুষ। এত সুন্দর গান গান, এত সুন্দর পিয়ানো বাজান, এত সুন্দর ছবিতে অভিনয় করেন। ডেফিনেটলি আমি খুবই লাকি যে এ রকম একটা কম্পারিজন উঠেছে, সেখানে তাহসান আবার রিপ্লাইও দিয়েছেন।

‘আমাকে বলতেই হবে যে, তাহসান একজন নিপাট ভদ্রলোক। ওনার সঙ্গে আমার আলাপ হয়েছে। এই পরশু দিনই আমাদের দেখা হলো যখন তাহসান এসেছিলেন আইরাকে (তাহসান-মিথিলার মেয়ে) নিয়ে বেড়াতে যেতে। তো খুব কথা হলো, আড্ডাও হলো। আমার এত ভালো লাগল।’

সৃজিত বলেন, মিথিলা এবং তাহসানের ভালো মানুষ হওয়ার ফসলই বোধ হয় আইরা। আমি জানি না এই সম্পর্কটা বাংলাদেশের মানুষ বুঝবেন নাকি বুঝবেন না। তবে আমি সত্যিই তাহসানকে খুব পছন্দ করি।

গত ৬ ডিসেম্বর সন্ধ্যায় বিয়ে করেছেন কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। এই বিয়ে তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে।

জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। মিথিলা-সৃজিতের পরিচয় হয় অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের মাধ্যমে। সেখানে থেকেই বন্ধুত্ব, তার পর প্রেম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়