শিরোনাম
◈ রুদ্ধদ্বার বৈঠকে যুক্তরাষ্ট্র–ইরান, সমঝোতা না অনিশ্চয়তা? ◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে মানবাধিকার প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত!

মুসবা তিন্নি : বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে এবং মানবাধিকার কর্মসূচী, ইউএনডিপি, বাংলাদেশের অর্থায়নে "মানবাধিকার প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি " বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৩০ মিনিটে রাজশাহীর এনজিও ফোরামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এই প্রশিক্ষণে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন অ্যাক্টিভিটিসহ মিডিয়ার ২১ জন সাংবাদিক অংশ নেন।
এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ।  তিনি বলেন, আমরা নিজের  মানবাধিকার রক্ষায় যতটা সোচ্চার অন্যের মানবাধিকার রক্ষায় ততটা সোচ্চার নই। অধিকার আদায়ে সচেতন হতে হবে এই বক্তব্যে তিনি দিনব্যপি এই কর্মশালার শুভ উদ্বোধন করেন।
এছাড়া এই কর্মশালার সভায় ছিলেন মানবাধিকার সাংবাদিক ফোরামের খায়রুজ্জামান কামাল ( মহাসচিব বিএমএসএফ)। মামুনুর রশীদ বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের এর সহ সভাপতি। প্রোগ্রাম কোর্ডিনেটর হিসেবে ছিলেন ফারজানা ববি নাদিরা ( বিএমএসএফ) ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়