শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদারীপুরে পীরের লালসার শিকার তরুণী

মাদারীপুর প্রতিনিধি : জেলার সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় কথিত এক পীরের লালসার শিকার এক তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। ঘটনা জানাজানি তরুণীকে বিয়ে করতে বাধ্য হন ওই পীর।

জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা থানার বাকপুরার পীর ওয়াহিদ চান। সম্প্রতি তিনি মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া এলাকায় আস্তানা গড়ে তোলেন। এলাকার সহজ সরল ও সাধারণ মানুষ তার ভক্ত ও মুরিদ হয়।

এই ভক্তদের মাঝে এক তরুণীর ওপর লোলুপ দৃষ্টি পড়ে কথিত পীর ওয়াহিদ চানের। পরে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এক পর্যায়ে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

বিষয়টি এলাকায় জানাজানি হলে লোকজন পীরকে চাপ প্রয়োগ করে। ফলে উপায়ান্তর না পেয়ে তরুণীকে বিয়ে করে তার গ্রামের বাড়ি নিয়ে যান।

তবে এ ব্যাপারে অভিযুক্ত পীর ওয়াহিদ বলেন, আমি ওই মেয়েকে বিয়ে করেছি। সে এখন আড়াই মাসের গর্ভবতী।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, এ বিষয়ে যদি কেউ অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা : আলআমিন

  • সর্বশেষ