শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫৮ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাজিয়ার মাঠে ড্র করেও অ্যাওয়ে গোলে পিছিয়ে এএফসি কাপ থেকে বিদায় নিলো আবাহনী

আক্তারুজ্জামান : মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড ক্রিয়েশনের বিরুদ্ধে দুই লেগের প্রথম ম্যাচে ঢাকায় ২-২ গোলে ড্রর পর আজ ফিরতি লেগে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে ঢাকা আবাহনী লিমিটেড। অ্যাওয়ে গোলের ব্যবধানে হেরে প্লে-অফেই থামতে হয়েছে রাজধানীর ঐতিহ্যবাহী ক্লাবটির।

গতবারের মতো এবার আর এএফসি কাপের গ্রুপপর্বে ওঠা হলো না আবাহনী লিমিটেডের। গতবার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হওয়ায় প্লে অফ খেলতে হয়নি। কিন্তু এবার বসুন্ধরা কিংসের কাছে সে জায়গা ছেড়ে দিতে হয়েছে। তবে প্লেÑঅফ থেকেই বিদায় নিয়েছে আবাহনী।

এএফসি কাপ প্রিলিমিনারি রাউন্ডের প্লে-অফ শেষে পরের ধাপে যেতে আবাহনীর দরকার ছিল ৩-৩ ড্র বা জয়। কিন্তু সমীকরণ মেলানোর জন্য যথেষ্ট ছিল না আবাহনীর প্রচেষ্টা। ২৭তম মিনিটে বেলফোর্টের বাড়ানো বল ধরে সাদউদ্দিনের নেয়া শট ফেরান গোলরক্ষক। আট মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে দুর্বল শটে হতাশ করেন এদগার বের্নহার্ট।

৬০ মিনিটে এদগারের আড়াআড়ি ক্রসে গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে বল বেরিয়ে যাওয়ার পর গোলমুখে আবাহনীর দুই ফরোয়ার্ড বেলফোর্ট ও সানডে চিজোবার কেউই পা ছোঁয়াতে পারেননি। ম্যাচে আবাহনীর এটাই ছিল সবচেয়ে ভালো সুযোগ। তিন মিনিট পর জীবনকে তুলে নিয়ে রুবেল মিয়াকে নামান আবাহনী কোচ। ৭১তম মিনিটে রুবেলের ব্যাকপাস থেকে গোল খেতে বসেছিল সফরকারীরা। শেষ মুহূর্তে বিপদমুক্ত করেন শহীদুল আলম সোহেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়