শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমপাতার ঔষধি গুণ-

নিউজ ডেস্ক: শীত শেষ হয়ে শুরু হচ্ছে বসন্ত। আগমন ঘটেছে ফলের রাজা আমের। আম সবাই খেলেও এই পাতার পুষ্টিগুণের কথা আমরা অনেকেই জানি না। যুগান্তর

বাতব্যথা, শ্বাসকষ্ট, ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণে রাখবে আমপাতা। আর আমের মধ্যে রয়েছে অনেক উপকারী গুণ। এতে রয়েছে ভিটামিন, এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ উপাদান। আম পাতায় মেঞ্জিফিরিন নামক একটি সক্রিয় উপাদান থাকে, যা স্বাস্থ্যের জন্য ভালো।

আমপাতা ব্যবহারের ফলে যেসব রোগ নিয়ন্ত্রণে রাখা যায়

১. অনেক সময় দেখা যায় বারবার হেঁচকি উঠছে। আমপাতা পুড়িয়ে তার ধোয়া নাকের কাছে ধরলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

২. বাতের সমস্যায় কচি আমপাতা খুবই উপকারী। কচি আমপাতা পানিতে ফুটিয়ে প্রতিদিন খেলে উপকার পাওয়া যাবে।

৩. আঁচিল নিরাময়ে আমপাতা খুব উপকারী। আমপাতা পুড়িয়ে কালো করে নিন। সেই গুঁড়োর মধ্যে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে আঁচিলে লাগান। দ্রুত সেরে যাবে।

৪. আমপাতা শুকিয়ে গুুড়া করে প্রতিদিন সকালে এক গ্লাস পানি মিশিয়ে খান। কিডনিতে পাথর জমবে না।

৫. কচি আমপাতা ব্লাডপ্রেশারকে নিয়ন্ত্রণে রাখে।

৬. শ্বাসকষ্টে ভুগলে প্রতিদিন সকালে আমপাতা দিয়ে তৈরি চা খান। উপকার পাবেন।

৭. আমপাতার সাহায্যে ক্ষত নিরাময়ে করা সম্ভব। আমপাতা পুড়িয়ে যে ছাই হচ্ছে তা ক্ষত স্থানে লাগালে উপকার পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়