শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১৬ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোনও অজুহাত চলবে না, ব্যায়াম করছেন রোনালদো, পেটের উপর বসে ‘পাহারা’ দিচ্ছে মেয়ে

এল আর বাদল : দিন কয়েক আগেই হেলাস ভেরোনা-র কাছে তার ক্লাব জুভেন্টাস ২-১ গোলে হেরেছে। আর হেরেছে বলে বাড়িতে বসে থাকাও চলবে না। ক্রিশ্চিয়ানো রোনালদো মেয়ের ‘তত্বাবধানে’ জিমে কসরত করছেন। এমনই একটি ভিডিও নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াগুলিতে।

নিজের টুইটার ও ইনস্টাগ্রাম হ্যান্ডলে আট সেকেন্ডের ভিডিওটি পোস্ট করেছেন সিআর-৭। সেখানে দেখা যাচ্ছে একটি এক্সারসাইজ বলের উপর ব্যায়াম করছেন। আর তার পেটের উপর বসে রয়েছে দু’বছরের মেয়ে অ্যালানা। যেনো বাবা ঠিকঠাক শরীরচর্চা করছে কিনা, কঠোর নজর রাখছে একরত্তি মেয়ে।

রোনালদো নিজেই ভিডিওটির ক্যাপসন দিয়েছেন, ‘নো এক্সকিউজ’ (কোনও অজুহাত নয়)। অর্থাৎ যেনো হারের দুঃখে বসে থাকা যাবে না, পরের লড়াইয়ের জন্য তৈরি করতে হবে নিজেকে।

রোনালদো ও তার বান্ধবী জর্জিনা রড্রিগেজের চার সন্তান। অ্যালানা ছাড়াও ন’বছরের ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র রয়েছে। এছাড়াও ২০১৭ সালের জুনে সারোগেট মাদারের গর্ভে জন্ম নেয় যমজ সন্তান মাতেও এবং ইভা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়