শিরোনাম
◈ মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী ◈ ৮ মাসে ৯৫ কারখানা বন্ধ, কর্মসংস্থান হারিয়েছে ৬২ হাজার: সিপিডি ◈ আরও ৫ মৃত্যু হামের উপসর্গে, প্রাণহানি বেড়ে ৯৩৮ ◈ ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ ◈ ‘একসঙ্গে দিতে পারছি না’, নতুন পে স্কেল নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ ইমরান খা‌নের যত্ন নিন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আবার চিঠি গাভাস্কার, কপিল দেব সহ ২১ সা‌বেক অধিনায়কের ◈ বেনাপোলে বিদ্যুৎ বিভ্রাটে মারা গেল ১৫ কোটি টাকার পাবদা মাছ! ◈ ইং‌লিশ লি‌গে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয় ◈ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে মার্কিন বিনিয়োগের আহ্বান মন্ত্রীর ◈ স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৯ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিঙ্গাপুরে আরেক বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত

কূটনৈতিক প্রতিবেদক : সিঙ্গাপুরে আরেক বাংলাদেশি করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে দুজন বাংলাদেশি আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিঙ্গাপুরস্থ বাংলাদেশ মিশন।

দেশটিতে করোনা ভাইরাস আক্রান্ত প্রথম বাংলাদেশিকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে এ দুজন বাংলাদেশির কেউ চীন ভ্রমন করেনি।

মঙ্গলবার শনাক্ত হওয়া দ্বিতীয় বাংলাদেশির বয়স ৩৯ বছর। তিনি শেলেটার এরোস্পেস হাইর্টস এ কাজ করতেন। করোনা ভাইরাস আক্রান্ত প্রথম বাংলাদেশিও ওই শেলেটার এরোস্পেস হাইর্টস এর কর্মী ছিলেন।

মঙ্গলবার ওই বাংলাদেশিসহ নতুন করে দুই করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তিকে দুজনকে শনাক্ত করারর মধ্য দিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে।

বাংলাদেশ মিশন জানিয়েছে- করোনা আক্রান্তদের চিকিৎসার বিষয়টি সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় মনিটর করছে। তবে সর্বশেষ যে তথ্য পাওয়া গেছে তাতে জানা গেছে- আক্রান্ত প্রথম বাংলাদেশি যে ডরমিটরিতে থাকতেন তার সব সদস্যকে হাসপাতালে নিয়ে গেছে সরকার।

তাদের কারও শরীরে করোনার ভাইরাস জীবাণু আছে কিনা সেটির পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ওই ডরমিটরির ১৯ জন বাসিন্দার মধ্যে ৯ জন বাংলাদেশি ছিলেন। তাদের সম্পূর্ণ আলাদা বা কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল।

  • সর্বশেষ