শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে শিক্ষককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা

সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে দাখিল পরীক্ষা কেন্দ্রে অপরাধে জড়িত হওয়ায় আতিকুল ইসলাম (৩২) নামে এক শিক্ষককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ঘটনাটি মঙ্গলবার উপজেলার হযরত শাহখাকী (র:) ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে ঘটেছে। জানা যায়, উপজেলায় দাখিল পরীক্ষার একমাত্র কেন্দ্র হযরত শাহখাকী (র:) ইসলামিয়া মাদ্রাসায় মঙ্গলবার গণিত পরীক্ষায় একটি কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন জাঙ্গিরাই দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (গণিত) আতিকুল ইসলাম।

পরীক্ষা চলাকালীণ উপজেলা নির্বাহী র্কর্মকর্তা কেন্দ্র পরিদর্শনে গিয়ে ওই শিক্ষককে নিজ কক্ষ ছেড়ে অন্য কক্ষে পরীক্ষার্থীদের সহযোগিতা করতে দেখেন। তাৎক্ষনিক ওই শিক্ষককে উপজেলায় নিয়ে যাওয়া হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাবলিক পরীক্ষা সমূহের ১৯৮০ এর ৯ ও ১২ ধারা মোতাবেক উক্ত শিক্ষককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। আতিকুল ইসলাম বগুড়ার আদমদীঘি উপজেলার মাতাপুর গ্রামের ইব্রাহিম আলীর পুত্র। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়