শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুর্ধ্ব ১৯ দলের সকল কোচিং স্টাফের সাথে চুক্তি নবায়ন করবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে অভ্যর্থনা দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় অভ্যর্থনা দেয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে বিকালে নিয়ে যাওয়া হয়েছে। মূলত টাইগার যুবাদের দেশে ফিরতে বিলম্ব হওয়ায় বিসিবির পরিকল্পনায়ও পরিবর্তন আনা হয়। এছাড়া দলের সকল কোচের সাথে চুক্তি নবায়ন করবে বলে জানান বিসিবির প্রধান সিইও নিজামউদ্দীন চৌধুরী সুজন।

তিনি বলেন, ‘আপনারা জানেন যে অনূর্ধ্ব-১৯ দল আগামীকাল সকালে আসার কথা ছিল। তবে এটা পরিবর্তন হয়ে এখন আগামীকাল বিকেল ৫টায় এসে পৌঁছাবে। তো ওভাবেই পরিকল্পনা করা হচ্ছে। যেহেতু অনেকদিন ধরে ছেলেগুলো দেশের বাইরে ছিল তো সবকিছু বিবেচনা করে আমরা যতটুকু সম্ভব স্বল্প সময়ের মধ্যে কিছু আয়োজন রাখছি।’

তিনি আরও বলেন, ‘বিমানবন্দরে অভ্যর্থনা জানিয়ে বোর্ডে নিয়ে আসার জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারের কাছে পাঠানো হবে। কালকে তারা এখানেই আছে, তারপরও কেউ কেউ চলে যাবে। যারা ঢাকাতে আছেন তারাতো কাল রাতেই চলে যাবেন। তার আগে এখানে সংবাদ সম্মেলন ও কিছু ব্যবস্থা থাকবে।’

এদিকে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের প্রধান কোচ নাভিদ নেওয়াজ এবং ট্রেনার রিচার্ড স্টনিয়ারের পাশাপাশি পুরো কোচিং স্টাফের সাথে নতুন করে চুক্তি নবায়নের কথা ভাবছে বোর্ড। সুজন জানান, ‘আসলে এই বিষয়গুলো আমরা আগেই চিন্তা করে রেখেছি। আমরা সম্ভবত তাদের সবার সাথে নতুন চুক্তি করবো। আমাদের বিদেশি যে এক্সপার্ট আছে তারা আমাদের সাথেই থাকছেন।’

  • সর্বশেষ