শিরোনাম
◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয় ◈ জামাই শা‌হিন আ‌ফ্রিদি‌কে কেনো অধিনায়ক করা হলো, ক্ষেপে গে‌লেন শা‌হিদ আফ্রিদি  ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব কার, জানালো সরকার ◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিমিয়ার লিগের ফরম্যাটে পরিবর্তন আনছে বাফুফে

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হবে নতুন ‘ফরম্যাটে’। নতুন নিয়মে চ্যাম্পিয়ন দলরা খেলবে লিগে গত লিগের পয়েন্ট টেবিলে সবচেয়ে নিচে থাকা দলটির সঙ্গে। সেটা হবে পালাক্রম মেনে। লিগের দুই পর্বের মধ্যে সময় বাঁচাতেই এমন পরিবর্তন আনা হয়েছে বলে জানান পেশাদার লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম।

ক্লাব কর্মকর্তাদের নিয়ে পেশাদার লিগের জরুরি বৈঠক ডেকেছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৈঠক নিয়ে লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিম বলেন, ‘লিগে ফরম্যাট অনুযায়ী খেলা চললে মূলত ট্রাভেল সময়সহ এক মাস সময় বেশি লাগবে। সেজন্য পালাক্রমে পরিবর্তন আনা হয়েছে। এতে এক মাস আগেই প্রথম পর্ব শেষ করা যাবে।’

এদিকে এএফসি কাপে ঢাকা আবাহনী খেলছে। বসুন্ধরা কিংসের এএফসির মূলপর্ব শুরু হবে মার্চে। সঙ্গে জাতীয় দলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আছে। সবকিছু মাথায় রেখে এই পরিবর্তন আনা হয়েছে বলে জানান ডেপুটি চেয়ারম্যান। এ পরিবর্তনে সম্মতি জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

বৈঠকে লিগের খসড়া ফিক্সচার চূড়ান্ত করা হয়। ১৩ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বিপিএলের ১৯-২০ আসর। মে মাসের ১১ তারিখ পর্যন্ত চলবে প্রথম পর্ব। মে মাসেই দলবদলের দ্বিতীয় উইন্ডো খুলবে। বরাবরের মতো এবারও চার বিদেশি খেলাতে পারবে দলগুলো। একজন এশিয়ানসহ মোট চার বিদেশি খেলতে পারবে ম্যাচে। এশিয়ান ছাড়া তিনজন নিয়ে খেলতে হবে যেকোন দলকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়