শিরোনাম
◈ বন উজাড় বাড়ছে, খাদ্য ও জলবায়ু নিরাপত্তা নিয়ে এফএওর বড় সতর্কবার্তা! ◈ এবার যুক্তরাজ্যকে সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিলো রাশিয়া! ◈ প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদসীমা নিয়ে যে মতামত এলো ◈ রাজস্ব আদায় কম, ব্যাংক ঋণে সরকারের নির্ভরতা বাড়ছে ◈ অভিমান করে লাপাত্তা ৩ কিশোরী অতঃপর... ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের পরবর্তী সভাপতি তামিম ইকবাল?  ◈ কারাগারে কয়েক বন্দির জন্য লাক্সারি ফ্ল্যাটের সন্ধান পাওয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে নতুন করে কী হচ্ছে ◈ ২০২৭ সালের হজে নতুন প্যাকেজ, এক চুক্তিতেই থাকা-খাওয়া-যাতায়াত ◈ জিয়ার খুনি মোজাফফরকে যে পরামর্শ দেন শেখ হাসিনা

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪৯ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

আবু মুত্তালিব, আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পুলিশ দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমির হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে। সে উপজেলার পোঁওতা গ্রামের মোতালেবের ছেলে। সোমবার রাতে সান্তাহার উপহার টাওয়ার নামক স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানায়, আমির হোসেন নামের ওই আসামীকে ২০১২ সালের নওগাঁ থানার একটি জিআর মামলায় নওগাঁ যুগ্ম দায়রা জজ আদালত-৩ গত ১৩ জানুয়ারি আসামি আমির হোসেনকে দুই বছরের কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করেন। সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলো। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ