শিরোনাম
◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন তুরস্কের ◈ জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ◈ সংসদে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি ইস্যুতে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি ◈ ঈদে নিরাপত্তায় পুলিশের পরামর্শ ◈ ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের কা‌ছে পাকিস্তানের পরাজ‌য়ে ক্ষে‌পে‌ছেন বা‌সিত আ‌লি, বল‌লেন গেম প্ল্যানকারীকে গুলি করা উচিত ◈ মির্জা আব্বাসসহ ৫ জন সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত ◈ সংসদে সাউন্ড সিস্টেমে বিপর্যয়, অধিবেশন ২০ মিনিট বিরতি ◈ সংসদ যেন কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: ডাঃ শফিকুর ◈ রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৩

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৮ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একনেকে নিরাপদ সড়ক নেটওয়ার্ক তৈরিসহ ৯টি প্রকল্প পাস

তিমির চক্রবর্ত্তী: রাজধানীর আগারগাঁওয়ে এনইসি ভবনে মঙ্গলবার সকালে (১১ ফেব্রুয়ারি)  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা শুরু হয়।  নিরাপদ সড়ক নেটওয়ার্ক তৈরিতে ৬৩৩ কোটি টাকার প্রকল্প -একনেক সভায় উত্থাপন করা হয়েছে। সূত্র: সময় টিভি

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, মহাসড়কে ট্রাফিক সাইন ও রোড মার্কিংয়ের হার এখনো সন্তোষজনক নয়। এডিবির জরিপ বলছে, ১ হাজার ৩৭২ কিলোমিটার সড়ক ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ৩০০ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হয়েছে। তবে অনেক এলাকায় এখনো যানবাহন বাঁক নেবে, গতি কত হবে তা বোঝার উপায় নেই। এবার সে ঘাটতি পূরণের উদ্যোগ নিচ্ছে সরকার।

দেশের সাড়ে ৫ হাজার কিলোমিটার সড়কে কোনো সাইন বা মার্কিং নেই। ফলে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়াচ্ছে দুর্ঘটনা। সড়কের বড় অংশই ঢাকা, খুলনা ও চট্টগ্রামে। এসব প্রকল্প বাস্তবায়ন শেষ হবে ২০২২ সাল পর্যন্ত এ প্রকল্প বৈঠকে তোলা হয়েছে।

প্রকল্পের আওতায়, যন্ত্রপাতি কিনতে ৫ কোটি ও বিদেশে প্রশিক্ষণের জন্য দেড় কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে মোবাইল অপারেটর টেলিটকের সাইট উন্নয়নে ৩৩শ’ কোটি টাকার প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায়। বিস্তারিত আসছে.....

  • সর্বশেষ
  • জনপ্রিয়