শিরোনাম
◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী (ভিডিও) ◈ ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক (ভিডিও)

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনয়ে ‘অস্কার’ পেলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, অরবিন্দ কেজরিওয়াল ও মনোজ তিওয়ারি

সালেহ্ বিপ্লব : শুধু চলচ্চিত্র জগত নয়, ভিন্ন ধারার অস্কার আয়োজিত হল ভারতবর্ষেও। আয়োজক দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস! কংগ্রেস আজ টুইটারে নিজস্ব ‘অস্কার' অনুষ্ঠানের আয়োজন করেছে এবং রাজনৈতিক প্রতিপক্ষদের বিশেষ বিশেষ বিভাগে সম্মানও তুলে দিয়েছে। কংগ্রেসের অস্কার প্রাপকদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি। সোমবার সকালে লস অ্যাঞ্জেলেসে আকাডেমি পুরস্কার অনুষ্ঠানের সমাপ্তির পরপরই বিরোধী এই দল টুইটারে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র সম্মানের এক অভিনব সংস্করণ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। তবে কংগ্রেসের এই অস্কারে মাত্র ৪ টি বিভাগ ছিল। আর প্রতি বিভাগে ছিলেন তিন জন করে মনোনীত প্রার্থী। এনডিটিভি

‘নাটকীয় ভূমিকায় সেরা অভিনেতা'র জন্য কংগ্রেস আয়োজিত অস্কারের মনোনীতরা ছিলেন প্রধানমন্ত্রী মোদি, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং অরবিন্দ কেজরিওয়াল। আর দুই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সেরা অভিনেতার সম্মান পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল! একটি ভিডিওতে দেখানো হয়েছে, কেজরিওয়াল বলছেন, “আমি জীবনে আর একটাও নির্বাচনে লড়ব না এবং জীবনে আমি আর কোনও পদ চাইনা।”

আরও একটি ‘সেরা অভিনেতা'র পুরস্কার দেওয়া হয় ‘অ্যাকশন রোল' বিভাগে! এর জন্য কংগ্রেস অন্য মনোনীত প্রার্থীদের অর্থাৎ বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের চেয়ে প্রধানমন্ত্রীকেই বেছে নিয়েছে।

‘খলনায়কের ভূমিকায় সেরা অভিনেতা'র পুরস্কার কংগ্রেস তুলে দিয়েছে অমিত শাহকে। অন্য “মনোনীত প্রার্থীরা” হলেন যোগী আদিত্যনাথ এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

“কমেডি চরিত্রে” সেরা অভিনেতার সম্মান পেয়েছেন বিজেপির মনোজ তিওয়ারি। এই পুরস্কারের জন্য মনোনীত অন্যরা হলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।

এই ব্যাঙ্গাত্মক অস্কারের জন্য কংগ্রেসকে অবশ্য প্রত্যাশিত সমালোচনার মুখেই পড়তে হয়েছে।

 

  • সর্বশেষ