শিরোনাম
◈ তেলের দাম ১৫০ ডলারে গেলে বৈশ্বিক মন্দা আসতে পারে: আর্থিক জায়ান্ট ব্ল্যাকরকের প্রধান ◈ ৪০ যাত্রী নিয়ে পদ্মায় বাস ডুবি: ১১ জন জীবিত উদ্ধার, নিখোঁজদের স্বজনদের আহাজারি ◈ ২ মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৬৪ বার ‘স্যার’ সম্বোধন ডিসির, ভিডিও ভাইরাল ◈ ওয়া‌শিংটন‌কে কিম জং এর হু‌শিয়া‌রি, বুঝ‌তে পার‌ছেন পরমাণু অস্ত্র কেন প্রয়োজন? ইরান‌কে দেখ‌ছেন তো ◈ নবীন ফ্যাশনের ঘটনার নেপথ্যের কারণ জানালেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক (ভিডিও) ◈ চতুর্মুখী চাপে ট্রাম্প, যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ◈ পরকীয়ার গুঞ্জন, সংসার ভাঙল অভিনেত্রী মৌসুমী হামিদের ◈ বি‌শেষ নাম নি‌য়ে পা‌কিস্তান সুপার লি‌গে খেল‌বেন মুস্তাফিজ ও ইমন ◈ বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য! ◈ ‘নবীন ফ্যাশন’ বন্ধে ওসিকে তলব, ২৪ ঘণ্টার মধ্যে খোলার নির্দেশ

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪০ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘদিনের পরিকল্পনার ফসল যুব বিশ্বকাপ, জাতীয় দল নিয়ে হতে পারে কঠিন সিদ্ধান্ত, বললেন পাপন

আক্তারুজ্জামান : যাদের হাত ধরে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেলো বাংলাদেশ। তাদের নিয়ে এখনই ভাবতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া এট কে অনেকদিন ধরে করে যাওয়া পরিকল্পনার ফসল বলেও জানিয়েছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। সেই সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলের শিরোপা জয়ের নেপথ্যে থাকা খালেদ মাহমুদ সুজনকে সম্মানিত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি জানিয়েছেন, যারা ক্রিকেট নিয়ে কাজ করে তাদের কপালে জোটে সমালোচনা। এমন সাফল্যের পর তাই সুজনকে সম্মানিত করতে চায় বিসিবি। কেননা সুজন হলো বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের চেয়ারম্যান। তার অবদান অনেক।

এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেছেন, ‘যারা সবচেয়ে বেশি কাজ করে ক্রিকেট নিয়ে অন্য কোনো চিন্তা নেই মাথায় তাদের এরকমই কপাল হয়। আজকের এই সাফল্যে বোর্ড থেকে যদি কাউকে সবচেয়ে বেশি সম্মান দেয়া হয়, তাহলে সেটা দেয়া উচিত খালেদ মাহমুদ সুজনকে দেয়া।’

সমালোচকরা বর্তমান বোর্ডের সমালোচনা করলেও আগের বোর্ডের কমিটিগুলোর কোনো সমালোচনা করে না বলেই মনে করেন নাজমুল। তার ধারণা সবচেয়ে তোপের মুখে থাকেন তাদের কমিটিই। এ ছাড়া সুজনকে সমালোচনার লক্ষ্যবস্তু বানানোর কারণে ক্ষেপেছেন তিনি।

বিসিবি সভাপতি বলেছেন, ‘আমি আজকে প্রথম নামটাই বলেছি খালেদ মাহমুদ সুজনের। ক্রিকেট বোর্ডে আমরা আসার আগে যে বোর্ডগুলো ছিল ওইগুলো নিয়ে কেউতো কিছু আসলে বলে না। আমরাই থাকি তোপের মুখে। এর মধ্যে সবচেয়ে বেশি তোপের মুখে হচ্ছে খালেদ মাহমুদ সুজন। তার বিরুদ্ধে সোচ্চার সকলে। তার পজেটিভ কখনও শুনি না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়