শিরোনাম
◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩৫ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন উদ্বোধন

কূটনৈতিক প্রতিবেদক: অস্ট্রিয়ার ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের নিজস্ব ভবন উদ্বোধন করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম একই সঙ্গে ওপেন হাউজ ডে উদযাপন।

সোমবার ভিয়েনায় বাংলাদেশ সরকারের অর্থায়নে ৯০০ বর্গমিটার আয়তন জমিতে নির্মিত চারতলা ভবনটি উদ্বোধন করা হয়। এরপর দূতাবাসের অভ্যন্তরে বঙ্গবন্ধু মেমোরিয়াল হলেরও উদ্বোধন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শাহরিয়ার আলম। এতে ২৬৬ বর্গমিটার বিল্ট আপ এলাকা রয়েছে।

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আজ আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেত্বত্বের গুণেই বিশ্বে ৪০তম অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি। এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধা ও প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের ক্রমবর্ধমান উন্নয়ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ ও প্রধানমন্ত্রীকে সার্বিকভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

অস্ট্রিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মো. আবু জাফর শুভেচ্ছা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও উন্নয়নের ফলেই আজ আমাদের এ নিজস্ব ভবন কেনা সম্ভব হয়েছে। দূতাবাসের মাধ্যমে আজ থেকে আমাদের ৫৬ হাজার বর্গমাইলের বাংলাদেশে আরো একটি অংশ যুক্ত হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়