শিরোনাম
◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫৫ সকাল
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সোহাগ হাসান, সিরাজগঞ্জ প্রতিনিধি: ডাকাতি ও হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। সোমবার ভোর রাতে ঢাকা জেলার যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত দণ্ডপ্রাপ্ত আসামি ইউসুফ আলী সিরাজগঞ্জ সদর উপজেলার সড়াইচন্ডি খনকারপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে ।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ দাউদ বলেন , গ্রেপ্তারকৃত ইউসুফ আলীর বিরুদ্ধে ২০১৩ সালে বগুড়ায় ডাকাতি ও হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় ২০১৬ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন । দীর্ঘদিন ধরে সে পলাতক ছিলেন ।

আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সিরাজগঞ্জ সদর থানাকে অবগত করে। সোমবার ভোরে ঢাকার যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়