শিরোনাম
◈ ইং‌লিশ লি‌গ, অ‌ন্তিম ল‌গ্নে এভারটনকে হারা‌লো লিভারপুল ◈ আমি পা‌কিস্তান দ‌লে খেলার যোগ্য নই, বললেন রিজওয়ান ◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল!

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ১০ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজ কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, তাপমাত্রা কমার সম্ভাবনা

সালেহ্ বিপ্লব : আবহওয়া অধিদপ্তরের খবর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় আজ হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ আবদুল হামিদ জানান, আজকের পর আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী কয়েক দিনের মধ্যে নতুন শৈত্য প্রবাহের সম্ভাবনাও নেই। বাসস

আবহওয়া অফিস বলছে, আজকের বৃষ্টিপাতের পর তাপমাত্রা হ্রাস পাবে, তা আগামী দুদিন অব্যাহত থাকবে। এরপর থেকে তাপমাত্রা বৃদ্ধি পাবে।

আজ সকাল ৯ টা পর্যন্ত  আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়