শিরোনাম
◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৯ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনাভাইরাসে একদিনে ৮৯ জনের মৃত্যু, হুবেই প্রদেশেই আক্রান্তের সংখ্যা ২৭ হাজারের বেশি

শাহনাজ বেগম : চীন থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে রোববার মৃতের সংখ্যা বেড়ে ৮১৩ জনে দাঁড়ালো। এর মধ্যে শুধুমাত্র হুবেই প্রদেশে ৭৮০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তারা। এখন বিশ্বব্যাপী আক্রান্ত সংক্রমণের সংখ্যা ৩৭ হাজারেরও বেশি যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ সংখ্যা মূল ভূখণ্ড চীনের। চীন ছাড়াও অন্য প্রায় ২৮টি দেশে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। রয়টার্স, সিএনএন

সিঙ্গাপুর থেকে আসা এক ব্যক্তির সংস্পর্শে এবং একই স্কি রিসোর্টে থাকার পর ফ্রান্সে এক শিশুসহ পাঁচ ব্রিটিশ নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের নিয়ে ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১১ জন বলে ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যানিয়েস বুঁজা শনিবার একথা জানিয়েছেন।

রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ লাইন শনিবার ঘোষণা করেছে যে এতে কোনও চীনা, হংকং বা ম্যাকাও পাসপোর্টধারী কাউকে জাহাজে উঠার অনুমতি দেবে না। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ওই ক্রুজের সকল যাত্রীর নিরাপত্তার জন্য এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তবে সাময়িক অসুবিধার জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন।

গত ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশ কয়েকটি দেশ। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ