শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৬ রাত
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। জাগোনিউজ২৪

শনিবার (৮ ফেব্রয়ারি) দুপুর ১২টার দিকে বড়ালব্রিজ ও ভাঙ্গুড়া স্টেশনের মধ্যবর্তী দক্ষিণ সারুটিয়া এলাকার রেল লাইনের ওপর এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নিহত বৃদ্ধা একজন ভিক্ষুক। তবে তার নাম-ঠিকানা কেউ জানে না। ধারণা করা হচ্ছে, তিনি কানে কম শুনতেন। শনিবার সোয়া ১২টার দিকে ওই বৃদ্ধা বড়াল ব্রিজ থেকে ভাঙ্গুড়া স্টেশনের দিকে যাচ্ছিলেন।

ঢাকা- কালকাতাগামী (৩১১০ নং) মৈত্রী এক্সপ্রেস ট্রেন তার কাছাকাছি চলে আসে। ট্রেনচালক একাধিক বার বাঁশি দিলেও তিনি রেললাইন থেকে না সরায় ট্রেনের নিচে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্টেশন মাস্টার আব্দুল মালেক বলেন, ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি সিরাজগঞ্জ রেল পুলিশকে জানানো হয়েছে।
সিরাজগঞ্জ রেলওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লব হোসেন বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়