শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৫ দুপুর
আপডেট : ০৯ ফেব্রুয়ারি, ২০২০, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কবি বাপ্পাদিত্য সরকারকে পুলিশে দেয়া সেই উবার চালককে পুরষ্কার দিলো বিজেপি

মাজহারুল ইসলাম : মুম্বাইয়ে উবার ক্যাবে বসে বন্ধুর সঙ্গে ফোনালাপে নাগরিকত্ব আইনের সমালোচনা করেছিলেন ভারতীয় ওই কবি ও সমাজকর্মী। সেই উবারচালক রোহিত গউর সিংকে নাগরিকদের সচেতন করার জন্য পুরস্কৃত করলো বিজেপি। এনডিটিভি

জানা যায়, জয়পুরের বাসিন্দা বাপ্পাদিত্য গত বুধবার রাতে কালা ঘোড়া উৎসবে যোগ দিতে উবারে করে জুহু থেকে কুরলা যাচ্ছিলেন। ওই সময় তিনি এক বন্ধুর সঙ্গে ফোনে দিল্লির শাহিনবাগে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে “লাল সেলামের” প্রতি মানুষের অনাস্থা নিয়ে কথা বলছিলেন।

বাপ্পাদিত্যের অভিযোগ, ফোনে তার বলা কথা শুনছিলেন ওই উবার চালক রোহিত। এরপর এটিএম থেকে টাকা তোলার কথা বলে গাড়ি দাঁড় করান এর একটু পরই দু’জন পুলিশ সঙ্গে নিয়ে ফেরেন। উবার চালক তখন পুলিশকে বলে তাকে গ্রেপ্তার করতে। কারণ, তিনি একজন কমিউনিস্ট। তিনি নাকি দেশে আগুন জ্বালানো এবং মুম্বাইয়ে শাহিনবাগের মতো একটি বিক্ষোভ তৈরির কথা বলছিলেন। তখন পুলিশ বাপ্পাদিত্যের কাছে জানতে চায়, তার সঙ্গে কেন “ডাফলি” ছিলো। তিনি কোন আদর্শে বিশ্বাসী এবং কাদের নিয়ে পড়াশোনা করেন। এ ছাড়াও বাবার বেতন এবং চাকরি ছাড়া কীভাবে নিজের ভরণপোষণ করেন, এ রকম কিছু “অবান্তর” প্রশ্নের উত্তরও পুলিশ জানতে চায়। এর পরেই তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনার পর বিজেপি সাংসদ মঙ্গল প্রভাত লোধা ট্যুইট করেন, মুম্বইয়ের মানুষের তরফে উবার চালক রোহিতকে সম্মানিত করা হলো। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়