শিরোনাম
◈ সারা দেশের স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা করছে সরকার: শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুড়িগ্রামে ইয়াবাসহ এক স্কুলশিক্ষক গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি: শুক্রবার বিকেলে কুড়িগ্রামের রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃষি শাখার শিক্ষক মো. রফিকুল ইসলামকে (৩৮) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের সোনাকুড়া এলাকা থেকে সানন্দাবাড়ী ফাঁড়ির পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাতে সেখান থেকে দেওয়ানগঞ্জ থানায় আনা হয় এবং শনিবার (৮ ফেব্রুয়ারি) তাকে জামালপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন দেওয়ানগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএম ময়নুল ইসলাম।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোনাকুড়া এলাকার একটি ইউক্যালিপটাস গাছের বাগানের ভিতর থেকে ২০০ পিস ইয়াবাসহ মো. রফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মো. রফিকুল ইসলাম রাজিবপুর উপজেলার বালিয়ামারী ক্যাম্প পাড়ার আব্দুল বারীর ছেলে। বিগত ২০১৫ সালে শিক্ষক হিসেবে তিনি ওই বিদ্যালয়ে যোগদান করেছিলেন।

এ প্রসঙ্গে রাজিবপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়েন প্রধান শিক্ষক আজিম উদ্দিন জানান, ওই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়