শিরোনাম
◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং ◈ হাড্ডাহা‌ড্ডি লড়াই, ১ গো‌লে হাইতি‌কে হারা‌লো স্কটল‌্যান্ড ◈ পাঁচ ধর্ষণে অভিযুক্ত ঘানার ফুটবলার‌কে দেশে ঢুকতেই দিলো না কানাডা, প্রথম ম‌্যাচ খেল‌তে পার‌বেন না! ◈ উত্তর না দি‌য়ে সাংবা‌দিক‌দের পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন রোনালদো, ‌বিশ্বকা‌পে নি‌জে‌কে নি‌য়ে আত্মবিশ্বাসী ◈ রাশিয়ায় একের পর এক মুসলিম নেতা গ্রেফতার, বাড়ছে ইসলামবিদ্বেষের আশঙ্কা ◈ ধানমণ্ডিতে ৮ তলা থেকে পড়ে প্রাণ গেল অভিনেত্রী আসমা ঝিলিকের, মৃত্যু ঘিরে রহস্য, স্বামী গ্রেপ্তার ◈ ‌টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আজ সন্ধ‌্যায় ভারত-পাকিস্তান মু‌খোমুখি ◈ অভিষেকে ই‌ংলিশ কাউন্টি রাঙালেন বাংলাদেশের হাসান মাহমুদ ◈ উচ্চ আদালতেও জট খুলছে, এবার দ্রুত বিচার হবে নারী ও শিশু নির্যাতন মামলার ◈ অজিদের হারিয়ে ২ কোটি টাকার বোনাস পাচ্ছেন টাইগাররা

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২১ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই দিন স্থিতিশীল থাকার পর করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা রেকর্ড ছাড়িয়ে দাঁড়িয়েছে ৭২৪, উহানে ভাইরাস আক্রান্ত মার্কিন নাগরিকের মৃত্যু

শাহনাজ বেগম : চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন শনিবার জানিয়েছে, এক দিনেই নিহত হয়েছেন ৮৬ জন এবং মূল ভূখণ্ড চীনে শুক্রবারে ৩,৩৯৯ জনের নতুন করে সংক্রমণে আক্রান্ত মানুষের সংখ্যা ৩৪,৫৪৬ জন। সিএনএন ও রাইটার্স

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের বাদুড় হলেও মানুষের মাঝে এর বিস্তারে আরেকটি প্রাণী বনরুইয়ের ভূমিকা রয়েছে বলে গুয়াংজুর গবেষকরা মনে করছেন। তবে চীনা বিজ্ঞানীদের গবেষণার এই ফলাফল কতটা বিশ্বাসযোগ্য, সেই প্রশ্ন তুলেছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। তারা বলছেন, নিশ্চিত করে বলার আগে এ নিয়ে বিস্তর গবেষণা প্রয়োজন।

গত ৩০ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ার পর নতুন করোনাভাইরাস শনাক্ত করে চীন। এশিয়ার বিশাল এ দেশটির হুবেই প্রদেশের উহান শহরের একটি সি ফুড মার্কেট থেকে ওই ভাইরাস ছড়িয়েছে বলে তখন থেকেই ধারণা করে আসছেন বিজ্ঞানীরা।

মাত্র ১০ দিনের মধ্যে চালু হওয়া ৩ লাখ ৬৬ হাজার বর্গফুটের দোতলা হুওশেনশান হাসপাতালের পর দ্বিতীয়টিও দ্রুত কাজ শেষ হচ্ছে, যেখানে রয়েছে ১৫শ’ শয্যার ব্যবস্থা। কর্তৃপক্ষ আশা করছে হাসপাতালগুলো উহানের অতিরিক্ত রোগীর চাপ কমিয়ে স্বাস্থ্য সেবার সহায়তা করবে। সম্পাদনা : রাশিদুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়