শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হৃদরোগে ঢাবি শিক্ষার্থী সৈকতের মৃত্যু

সিরাজুল ইসলাম : তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ঢাবি প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, হার্ট অ্যাটাকে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ও হলেই ছিল। সকালে শরীর খারাপ করলে সহপাঠীরা ওকে মেডিকেল নিয়ে যায়। সেখানে ঘণ্টাখানেকের মধ্যে তার মৃত্যু হয়। তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। আমরা সবাই বিষণ্ণ। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আগে থেকে ওর হার্টে সমস্যা ছিল কি-না সেটা আমরা ওর সহপাঠীদের জিজ্ঞেস করে জানার চেষ্টা করছি।
বিজয় একাত্তর হল সংসদের ভিপি সজিবুর রহমান বলেন, আমি একটা ট্যুরে ঢাকার বাইরে এসেছি। সৈকতের মৃত্যুর খবর পেয়েছি। এটি আমাদের জন্য খুবই দুঃখের। সকাল ১০টার দিকে সে অসুস্থ হয়ে পড়লে আমাদের হল থেকে তাকে মেডিকেল নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। আমরা ইতিমধ্যে তার পরিবারকে খবর দিয়েছি। পুরো বিজয় একাত্তর হল তার পরিবারের পাশে আছি।

সৈকত অ্যাকাউন্টিং বিভাগের (এমবিএ) ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদদীন হলের মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে হলের প্রাধ্যক্ষ, হল সংসদের নেতারা এবং হল ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়