শিরোনাম
◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইঞ্জিন সংকটে বন্ধ হয়ে গেল জালালাবাদ এক্সপ্রেস

ডেস্ক রিপোর্ট:  ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে সিলেটমুখী জালালাবাদ এক্সপ্রেস ট্রেন সার্ভিস সাময়িক বন্ধ ঘোষণা করা রয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে রাত সোয়া ৮টায় ছেড়ে যাওয়ার কথা ছিল ট্রেনটি।

জালালাবাদ এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকার সত্যতা নিশ্চিত করেন রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) ওমর ফারুক। জানা যায়, চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটমুক্ত করতে ইঞ্জিনের প্রয়োজন। কিন্তু সে অনুযায়ী ইঞ্জিন না থাকায় বন্ধ রাখার সিদ্ধান্ত হয় জালালাবাদ এক্সপ্রেস।

এব্যাপার জানতে চাইলে চট্টগ্রাম ষ্টেশন ম্যানেজার রতন কান্তি দেবাশীষ বলেন, চট্টগ্রাম বন্দরে কন্টেইনার জটের কারণে সাময়িক বন্ধ রাখা সিদ্ধান্ত হয়। তবে কখন থেকে আবার চালু হবে তা নিশ্চিত বলতে পারেননি তিনি। অনুলিখন : তন্নীমা আক্তার

  • সর্বশেষ
  • জনপ্রিয়