শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রায় ১১ মাস মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে রেকর্ড গড়লেন নারী মহাকাশচারী ক্রিস্টিনা কোচ

সামিউল শাওন: বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সোয়া তিনটায় নিরাপদে পৃথিবীর বুকে পা রেখেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী ক্রিস্টিনা কোচ। প্রথম নারী মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ৩২৮ দিন থেকে রেকর্ড গড়লেন তিনি।

ক্রিস্টিনার সঙ্গে পৃথিবীতে ফিরেছেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির লুকা পারমিটানো এবং রাশিয়ান স্পেস এজেন্সির আলেকজান্ডার সোভোস্তভ। কাজাখস্তানের ল্যান্ডিং সাইটে স্পেস শাটলের মধ্যে হাসিমুখে বসে থাকতে দেখা গেছে ক্রিস্টিনাকে। গত বছরের ১৪ মার্চ পৃথিবী ছেড়েছিলেন তিনি।

এদিকে, এই দীর্ঘ সফরের পর ক্রিস্টিনাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে নিয়ে পুরো আমেরিকা গর্বিত বলে উল্লেখ করেছেন ট্রাম্প। কাজাখস্তানে স্থানীয় বাসিন্দারা ঘোড়ার পিঠে করে তিন মহাকাশচারীর পৃথিবীতে ফেরা দেখতে আসেন।

এর আগে নাসার মহাকাশচারী পেগি হুইটসন ২০১৬-১৭ সালে নারী নভোচারী হিসেবে সর্বোচ্চ ২৮৯ দিন মহাকাশে কাটিয়ে আসেন। সেই রেকর্ড ভাঙলেন ক্রিস্টিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়