শিরোনাম
◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫০ সকাল
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনে করোনাভাইরাসে সেই চিকিৎসকের মৃত্যু, শোকের ছায়া

সিরাজুল ইসলাম : ডা. লি ওয়েনলিয়াং উহান সেন্ট্রাল হসপিটালের চক্ষু রোগ বিভাগে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিবিসি, সিএনএন

১০ জানুয়ারি তিনি কাঁশতে শুরু করেন। পরদিন তার শরীরে জ¦র হয়। এরপর দিন তিনি হাসপাতালে ভর্তি হন। ৩০ জানুয়ারি তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
তিনি করোনাভাইরাস সম্পর্কে প্রথমে কর্তৃপক্ষকে সতর্ক করেছিলেন। এরপর গত বছরের ৩০ ডিসেম্বর হাসপাতালটিতে পুলিশ পরিদর্শনে যায়। তারা তাকে এ খবরটি চেপে যেতে বলে।

এরই মধ্যে দেশটিতে এ ভাইরাসে ৫৬০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। সংক্রমিত হয়েছেন ২৮ হাজারের বেশি মানুষ।
৩৪ বছর বয়সী ডা. লি এক মাস আগে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উয়েবু’তে একটি পোস্ট দেন। এতে তিনি করোনাভাইরাস সম্পর্কে সতর্ক করেন। তিনি ৭ জন রোগীর শরীরে এ ভাইরাস শনাক্ত করার কথা জানান। এটা অনেকটা এসএআরএস ভাইরাসের মতো। ওই ভাইরাস ২০০৩ সালে বিশে^ মহামারী রূপ নেয়।
ডাক্তারদের গ্রুপে তিনি প্রতিরোধমূলক পোশাক পরার কথা বলেন।

চারদিন পর তাকে ডেকে পাঠায় পাবলিক সিকিউরিটি ব্যুরো। তার বিরুদ্ধে মন্তব্য করে সামাজিক অস্থিরতা তৈরির অভিযোগ আনা হয়।
গুজব ছড়ানোর অভিযোগে ডা. লিসহ আটজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিলো পুলিশ। পরে স্থানীয় কর্তৃপক্ষ ডা. লির কাছে ক্ষমা প্রার্থনা করে।

  • সর্বশেষ