শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৬ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৮:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অঘোষিত ফাইনালে কিউইদের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

শিউলী আক্তার : চলমান দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে উঠার লড়াইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ যুব দল। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে মাঠে নেমেছে টাইগাররা।

গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলো আকবর আলী। সেমিফাইনালে উঠার লড়াইয়ে সহজেই প্রোটিয়াদের হারিয়ে শেষ চার নিশ্চিত করেছিলো লাল সবুজ বাহিনীরা। ফাইনালে উঠার লড়াইয়ে নিউজিল্যান্ডকে পেলো টাইগার যুব দল।

বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড আত্মবিশ্বাসের দিক থেকে পিছিয়ে নেই খুব একটা। গত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ উইকেটের জয় দিয়ে শেষ চার নিশ্চিত করে তারা। পুরো টুর্নামেন্ট জুড়েই নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়ে এসেছে কিউইরা।

তাই সেমিফাইনালের লড়াইটি সেয়ানে সেয়ানেই হবে বলে ঠাওর হচ্ছে। অবশ্য বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক আকবর আলী প্রতিপক্ষ নিয়ে তেমন ভাবছেন না। বরং নিজেদের খেলার প্রতি বেশি গুরুত্ব দিতে চান তিনি।

বাংলাদেশ একাদশ : তানজিদ তামিম, পারভেজ ইমন, মাহমুদুল জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলি, শামীম হোসেন, তানজিম সাকিব, রাকিবুল হাসান, হাসান মুরাদ ও শরিফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়