শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাচার হওয়া অর্থ ফেরত আনতে সিঙ্গাপুর ও হংকংসহ কয়েকটি দেশে দুদকের কর্মকর্তা পাঠানো হবে, বললেন দুদক চেয়ারম্যান

মহসীন কবির: বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয়ে ডে কেয়ার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। যমুনা টিভি ও বাংলানিউজ

তিনি বলেন, যারা অবৈধভাবে ব্যাংকের বা সরকারি অর্থ আত্মসাৎ ও পাচার করে বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন তাদের প্রত্যেককেই ইন্টারপোলের মাধ্যমে খুব দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আরও বলেন, অবৈধভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের টাকা কিংবা সরকারি অর্থ আত্মসাৎ করে যেসব ব্যক্তি সিঙ্গাপুরসহ পৃথিবীর বিভিন্ন দেশে অর্থপাচার করেছেন। এখন সেসব দেশে অবস্থান করছেন এবং এসব অভিযোগে যাদের বিরুদ্ধে ইতোমধ্যেই মানিলন্ডারিং আইনে দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করেছে তাদের ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

২০১৫ সালে বাংলাদেশ থেকে চার প্রক্রিয়ায় ৫৯০ কোটি ডলার (দেশি মুদ্রায় ৫০ হাজার কোটি টাকা) পাচার হয়েছে। সর্বশেষ প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির তথ্যমতে, ১০ বছরে বাংলাদেশ থেকে ৫ লাখ ৩০ হাজার কোটি টাকা পাচার হয়েছে, যা দেশের চলতি বছরের (২০১৮-১৯) জাতীয় বাজেটের চেয়েও বেশি। প্রতি বছর গড়ে পাচার হয়েছে প্রায় ৫৫ হাজার কোটি টাকা। টাকা পাচারে বিশ্বের শীর্ষ ৩০ দেশের তালিকায় রয়েছে বাংলাদেশের নাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়