শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেত্রকোণায় জাতীয় গ্রন্থাগার দিবসে গুণীজন সংবর্ধনা

সুস্থির সরকার, নেত্রকোণা: ‘পড়ব বই, গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানটি প্রতিপাদ্য ধরে সারা দেশের ন্যায় নেত্রকোণাতেও জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আব্দুর রহমান গ্রন্থাগার এ অনুষ্ঠানের আয়োজন করে।

নেত্রকোণার সাকুয়া বাজারে আব্দুর রহমান গ্রন্থাগারের কার্যালয়ে ৫ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আব্দুর রহমান গ্রন্থাগার প্রতিবছরই এ রকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ছড়াকার, সাংবাদিক, প্রাবন্ধিক ও উন্নয়নকর্মী সঞ্জয় সরকারকে এ বছর গুণীজন সম্মাননা প্রদান করা হয়। আলী আমজাদ মাস্টার এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুর রহমান গ্রন্থাগার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলওয়ার খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক তফসির উদ্দিন খান, উপজেলা চেয়ারম্যান নেত্রকোণা সদর, মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যক্ষ ননীগোপাল সরকার, ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ, নেত্রকোণা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সভাপতি, বাংলাদেশ কেন্দ্রীয় সাংবাদিক সংস্থা, অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, সভাপতি সাহিত্য সমাজ, সংবর্ধিতজন সঞ্জয় সরকার, এম মুখলেছুর রহমান খান, সাবেক সাধারণ সম্পাদক নেত্রকোণা জেলা প্রেসক্লাব, খলিলুর রহমান শেখ, সভাপতি, নেত্রকোণা টেলিভিশন ফোরাম, মোস্তাফিজুর রহমান, সভাপতি, উদীচী, নেত্রকোণা, সাংবাদিক সুস্থির সরকার, আউয়ার টাইম ও আমাদের সময় ডটকম এর নেত্রকোণা জেলা প্রতিনিধি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো: সেলিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়