শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জানুয়ারিতে সড়কে নিহত ৪৪৫ জন, বেশি দূর্ঘটনা মোটরসাইকেলে, জানালো রোড সেফটি ফাউন্ডেশন

ইসমাঈল হুসাইন ইমু : রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে বুধবার জানায়, দুর্ঘটনায় ১২২ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২৭ দশমিক ৪১ শতাংশ। বাসযাত্রী ৩৩ জন, প্রাইভেটকার ও মাইক্রোবাসযাত্রী ২৮ জন, ট্রাক ও পিক-আপ ভ্যানযাত্রী ২৪ জন, থ্রি-হুইলার যাত্রী ১০৬ জন নিহত হয়েছেন। এছাড়া যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ২৯ জন।

দুর্ঘটনায় ১৮ থেকে ৫৫ বছর বয়সী কর্মক্ষম মানুষ নিহত হয়েছেন ৩১৭ জন, যা মোট নিহতের ৭১ দশমিক ২৩ শতাংশ। আঞ্চলিক সড়কে ১৮৪ টি (৫৪ দশমিক ১১%) এবং মহাসড়কে ১৫৬টি (৪৫ দশমিক ৮৮%) দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার ধরন পর্যবেক্ষণে দেখা যায়, মুখোমুখি সংঘর্ষ ৬১টি (১৭ দশমিক ৯৪%), নিয়ন্ত্রণ হারিয়ে বা উল্টে ৮৯টি (২৬ দশমিক ১৭%), সাইড দিতে গিয়ে ৬৬টি (১৯ দশমিক ৪১%) এবং চাপা দেওয়ার ঘটনা ঘটেছে ১২২টি (৩৫ দশমিক ৮৮ শতাংশ)। এ ছাড়া ১১টি রেল দুর্ঘটনায় ৯ জন এবং আটটি নৌ-দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

দুর্ঘটনার কারণ সম্পর্কে রোড সেফটি ফাউন্ডেশন জানায়, ত্রুটিপূর্ণ যানবাহন, যানবাহনের বেপরোয়া গতি, চালকের অদক্ষতা, তরুণ ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো প্রভৃতি কারণে এসব দুর্ঘটনা ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়