শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩৪ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটিশ এশিয়ান দাতব্য সংস্থার শুভেচ্ছাদূত হিসেবে কেটি পেরির নাম ঘোষণা করলেন প্রিন্স চার্লস

মেহেরুবা শহীদ : মঙ্গলবার লন্ডনের ব্যানকোটিং হাউসে অনুষ্ঠিত বার্ষিক রাজকীয় নৈশভোজে এ ঘোষণা দেয়া হয়। এ দাতব্য সংস্থাটি মধ্যদিয়ে ভারতের শিশুপাচার ও শিশুশ্রম বন্ধের জন্য কাজ করবেন ৩৫ বছর বয়সী এ মার্কিন সঙ্গীতশিল্পী। এর আগে ইউনিসেফেরও শুভেচ্ছাদূত হয়েছিলেন তিনি। সে সময় শিশু বিষয়ক কর্মকান্ডের জন্য ব্যাপক প্রসংসাও কুড়িয়েছেন। ইয়ন ও ফক্স নিউজ

পেরি বলেন, ‘ব্রিটিশ ট্রাস্টের শিশু সংরক্ষণ তহবিলের শুভেচ্ছাদূত হতে পেরে গর্বিত। এ তহবিলের সহায়তায় খুজে বের করা হবে দক্ষিন এশিয়ার শিশু পাচার সমস্যার সমাধান। সেই সঙ্গে শিশুদের অধিকার রক্ষা জন্য কাজ করবে এ তহবিলটি।

গত বছরের নভেম্বরে ভারতের অনুষ্ঠিত এ দাতব্য সংস্থার এক বৈঠকে যুবরাজের সঙ্গে কেটি পেরির প্রথম দেখা হয়। দক্ষিণ এশিয়ার দারিদ্রতা, বিচারহীনতা ও বৈষম্য দূর করার লক্ষ্যে ২০০৭ সালে যুবরাজ ও ব্রিটিশ এশীয় ব্যবসায়ী নেতারা এ দাতব্য সংস্থাটি প্রতিষ্ঠা করেন। সংস্থাটির মতে, ভারতে ৫৮ লাখ শিশুকে জোরপূর্বক শিশুশ্রমে বাধ্য করানো হয়। যাদের অধিকাংশই দৈনিক ১৫ ঘন্টা করে পরিশ্রম করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়