শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩০ রাত
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২০, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারটেক্স গ্রুপের হাশেম পরিবারের ৭০ কাঠা প্লট বাতিলে রুল জারি

এস এম নূর মোহাম্মদ: পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাশেম ও তার পরিবারের সদস্যদের নামে থাকা রাজউকের ৭০ কাঠার প্লট কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ রুল জারি করেন।

সংশ্লিষ্টদেরকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। শুনানিতে আদালত বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের টাকায় কেনা জমি অধিগ্রহণ করা হয়। আবার ক্ষতিপূরণের টাকা তুলতে গিয়ে হয়রানির শিকার হতে হয়। আর সেই জমি রাজউক এভাবে এক পরিবারের ৭ সদস্যের নামে বরাদ্দ দেয়াটা কতটা যৌক্তিক?

  • সর্বশেষ
  • জনপ্রিয়