শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৮ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিটি নির্বাচনে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানালো রিপোর্টার্স উইদআউট বর্ডার্স

আসিফুজ্জামান পৃথিল : ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের দিন ১০জন দায়িত্বরত সাংবাদিকের ওপর আওয়ামী লীগ কর্মীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে সাংবাদিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থাটি।

এক বিবৃতিতে রিপোর্টাস উইদআউট বর্ডারস বলেছে, এই ঘটনায় দুজন সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। মোহাম্মদপুরের জাফরাবাদ মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঘটা এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছে সংস্থাটি।

আরএসএফ বলছে, জাফরাবাদে হামলার শিকারদের একজন আগামী নিউজ ওয়েবসাইটের সাংবাদিক মুস্তাফিজুর রহমান সুমন। সকাল ১১টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই ভোটকেন্দ্রে প্রবেশ করেন অস্ত্রশস্ত্র নিয়ে। এই ছবি ধারণ করার সময় তার ওপর হামলা চালানো হয় এবং মাথায় ভয়াবহ জখম করা হয়। তার মাথা রক্তে ভেসে যায়। তবে তিনি হামলাকারীদের হাত থেকে পালিয়ে আসতে সক্ষম হন।

প্রায় একই সময়ে প্রেস বাংলা এজেন্সির সাংবাদিক জিহাদ ইকবালের ওপর হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তিনি নিকুঞ্জ জানে আলম স্কুলে ভোটের চিত্র ধারণ করছিলেন।

আরএসএফের এশিয়া-প্রশান্ত ডেস্কের প্রধান ডানিয়েল বাস্টার্ড বলেন,‘ দায়িত্ব পালনকালে সাংবাদিকদের বিরদ্ধে নতুন করে এই ভয়াবহ সহিংসতা মোটেও গ্রহণযোগ্য নয়।’

‘এই পর্যায়ক্রমিক হামলার জন্য যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে আমরা পুলিশ মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারির প্রতি আহ্বান জানাচ্ছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়