শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৯ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের প্রথম ইউটিউব ভিলেজ কুষ্টিয়ায় ‘অ্যারাউন্ড মি বিডি’ (ভিডিও)

জেবা আফরোজ: কুষ্টিয়ার খোকসা থানার শিমুলিয়া গ্রামে ২৫/৩০ জন ব্যক্তি মিলে স্থানীয় দেলোয়ার মাস্টারের নেতৃত্বে একটি ইউটিউব চ্যানেল পরিচালনা করেন। নিজেদের অসাধারণ কার্যক্রমের কারণে গ্রামটি পৃথিবীজোড়া ‘ইউটিউব ভিলেজ’ নামে পরিচিতি পেয়েছে। দৈনিক অধিকার

চ্যানেলটির নাম ‘অ্যারাউন্ড মি বিডি’। ভিডিওর মাধ্যমে গ্রামীণ জীবন বিশেষত রান্নাবান্নাকে তুলে ধরা হচ্ছে বিশ্ব দরবারে। আয়োজন করে গ্রাম্য ধারায় শত শত মানুষের জন্য রান্না করা হয়। এ রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াই শৈল্পিকভাবে ভিডিওতে তুলে ধরা হয়।

রান্নার এই ভিডিওগুলোতে নেই কোনো উপস্থাপনা, নেই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক। প্রত্যন্ত গ্রাম থেকে ভিডিওগুলোর প্রত্যেকটির শুরু থেকে শেষ অব্দি উপভোগ করেন উৎসুক দর্শক। রান্নাকে ঘিরেই যেন উৎসবের আমেজ নামে পুরো গ্রামে।

বর্তমানে অ্যারাউন্ড মি বিডি’র সাবস্ক্রাইবার ২৩ লাখ ৩০ হাজারেরও বেশি। আয়োজন করে রান্নার পর গ্রামের শত শত মানুষকে বিনা খরচে খাওয়ানো হয়।

গ্রামীণ জিনিসপত্র দিয়ে খোকসার শিমুলিয়াতে তৈরি করা হয়েছে একটি থিমপার্ক। এ পার্ক কীভাবে তৈরি করা হয়েছে তা নিয়েও ভিডিও রয়েছে। সহজ, সরল গ্রামীণ জীবনে আনন্দ দিতে গেলে নিজেদের চেষ্টায় যতটা করা সম্ভব, সবই যেন করা হচ্ছে এই ইউটিউব গ্রামে।

পৃথিবীর বিখ্যাত ফুড রিভিওয়ার সানি বছর খানেক আগে ইউটিউবে অ্যারাউন্ড মি বিডির খোঁজ পান। আমেরিকা থেকে তিনি বাংলাদেশে আসেন তাদের সঙ্গে দেখা করতে। তার আগমন উপলক্ষে মহিষ জবাই করে ৪ হাজার মানুষকে খাওয়ানো হয়। তার সাথে ছিলেন বাংলাদেশের বিখ্যাত ফুড রিভিওয়ার আদনান ফারুক (টেলিভিশন নাটকের নায়ক হিল্লোল) ও আরেক বিখ্যাত ফুডরিভিওয়ার রাফসান দ্য ছোটভাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়