শিরোনাম
◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী ◈ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি সেদিন কোনো ভুল করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ◈ জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে না আসায় বিরোধী দল শহীদ পরিবারকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী ◈ কুমিল্লার সমেশপুরে সবজির চারা বিক্রিতেই ১৫ কোটি টাকার বাণিজ্য, লক্ষ্যমাত্রা ২০ কোটি! ◈ বাংলাদেশি কর্মীদের জন্য জাপানে কাজের নতুন সুযোগ, নিয়োগ শুরু ২০২৭ সালের এপ্রিলে ◈ সৌদি আরবে ভারি বৃষ্টির জন্য চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি ◈ সর্বজনীন পেনশন নিয়ে সুখবর, যেভাবে লাভবান হবেন গ্রাহকেরা

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৩ দুপুর
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে বাংলাদেশবিরোধী পোস্টার ঘিরে রাজনীতিতে উত্তেজনা

যুগান্তর : বাংলাদেশিদের বিরুদ্ধে সতর্কবার্তা হিসেবে পোস্টার ঝুলছে ভারতের মুম্বাইয়ের অলিগলিতে। সেখানে লেখা হয়েছে, বাংলাদেশি নাগরিকরা এখনই দেশ ছাড়ুন, না হলে ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টির স্টাইলে’ সবাইকে মুম্বাই থেকে তাড়ানো হবে।

ভারতে মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী আইন পাস নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই এমন পোস্টার তৈরি হলো মুম্বাইয়ে।

পোস্টারের ছবি প্রকাশ করে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, এতে মহারাষ্ট্রের রাজনৈতিক দল মহারাষ্ট্র নব নির্মাণ সেনার (এমএনএস) পক্ষ থেকে ছাপানো হয়েছে। দলটির নতুন পতাকায় দলের প্রধান রাজ ঠাকরে ও তার পুত্র অমিত ঠাকরের ছবি রয়েছে।

মুম্বাই শহরের প্রধান সব স্থানসহ একাধিক স্থানে বাংলাদেশবিরোধী পোস্টারটি দেখা যাচ্ছে। পোস্টারের ছবিটি ফেব্রুয়ারির ৩ তারিখ নেয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

মহারাষ্ট্র নবনির্মাণ সেনা পার্টি উচ্ছেদের সমর্থনে ফেব্রুয়ারির ৯ তারিখ প্রতিবাদ মিছিল ডেকেছে। ডিসেম্বরের পর থেকেই সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে দেশের সবপ্রান্তেই প্রতিবাদে সরব হয়েছে সাধারণ মানুষ থেকে তারকা ব্যাক্তিত্বরা।

সমালোচকরা জানিয়েছেন, ধর্মনিরপেক্ষতার নিরিখে এই আইন মুসলিমদের বিরোধী বলেই জানিয়েছেন অনেকেই। গত ২৩ জানুয়ারি ক্ষমতাসীন বিজেপির গেরুয়া রঙ এবং শিবাজির রাজ মোহরের ছবি দেয়া নতুন দলীয় পতাকার উদ্বোধন করেছিলেন এনএমএসের রাজ ঠাকরে।

সেদিন সিএএ, এনআরসির পক্ষে কথা বলে বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন তিনি। এ সময় ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেন তিনি।

এ বিষয়ে এমএনএস দলের রাজ ঠাকরের বক্তব্য, অনুপ্রবেশকারীদের মহারাষ্ট্র ছাড়তে হবে। না ছাড়লে এমএনএসের নেতাকর্মীরা নিজেরাই সক্রিয় হয়ে ভারত থেকে তাদের তাড়িয়ে দেবে।

  • সর্বশেষ