শিরোনাম
◈ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে পা‌কিস্তান খেল‌তে রা‌জি হওয়ায় কল‌ম্বো যাওয়ার বিমান ভাড়া বাড়‌লো  ◈ ফুটবলার হ‌্যা‌রি কেইনকে চায় সৌদি আর‌বের দুই ক্লাব  ◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলিতে মেয়র কাপ ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

হিলি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে দিনাজপুরের হিলিতে মেয়র কাপ (দ্বৈত)ব্যাটমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আশরাফুল দলকে ২-১ গেমস্ এ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন রাজিব দত্ত দল।

সোমবার রাত ৮ টায় হাকিমপুর (হিলি) পৌর সভার আয়োজনে সিপি রোড নবারুন পাঠাগার ক্লাবে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পৌর মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, হাকিমপুর সার্কেল এ এস পি আখিউল ইসলাম, হিলি কাস্টমস সহকারী কমিশনার আব্দুল হান্নান, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন ও হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন প্রমুখ। ব্যাটমিন্টন টুর্নামেন্ট খেলায় ৩২ টি টিম অংশ গ্রহন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়