শিরোনাম
◈ বিসিবির নতুন টুর্নামেন্টের ছয় দলের কোচ কারা হ‌লেন ◈ অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারাল ব্রাজিল ◈ কীভাবে গঠিত হবে তত্ত্বাবধায়ক সরকার, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ ◈ ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪২ ◈ হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ১১০০ ◈ গোয়েন্দা প্রতিবেদনে সাম্প্রতিক ঘটনা ঘিরে চাঞ্চল্যকর তথ্য! ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিন, সরকারি চাকরিজীবীদের ৫ দিনের ছুটি, কবে কোন দিন পূজা ◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫৯ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২০, ০৭:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে ফিরতে চান বলিভিয়ার নির্বাসিত প্রেসিডেন্ট ইভো মোরালেস, প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে

ইয়াসিন আরাফাত : রোববার চিলির একটি সংবাদপত্রকে দেয়া  সাক্ষাৎকারে মোরালেস বলেন, তিনি আর্জেন্টিনা ছেড়ে নিজের দেশ বলিভিয়ায় ফিরতে চান যদিও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। বর্তমানে তিনি আর্জেন্টিনায় নির্বাসিত জীবনযাপন করছেন।

২০১৯ সালের অক্টোবরে অনুষ্ঠিত বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছিলেন মোরালেস কিন্তু দেশটির সেনাবাহিনী এবং বিরোধী দল দাবি করে আসছিল যে, ওই নির্বাচনে কারচুপি হয়েছে। এ নিয়ে বরিভিয়ায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তিনি রাজনৈতিক ও সামরিকক চাপে বলিভিয়া থেকে মেক্সিকো চলে যান। দেশ যাতে মারাত্মক রকমের গোলযোগের মধ্যে না পড়ে তিনি মূলত সেজন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সেসময়কার সামরিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির পেছনে মার্কিন সরকারের প্রত্যক্ষ হাত ছিল বলে মোরালেস অভিযোগ করেছেন।

বরিভিয়ার এ নেতা অভিযোগ করেন, বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জেনিন আনেজ দেশে সামরিক ক্যু করার ব্যবস্থা করেছেন। তিনি বলেন, আগামী ৩ মের নির্বাচনে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চাই।

প্রসঙ্গত, আগামী মে মাসে বলিভিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ